সমুদ্রে জমে থাকা প্লাস্টিক পরিস্কার করছে যারা
সমুদ্র ও নদীতে জমে থাকা প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করতে অভিনব প্রযুক্তি তৈরি করেছে নেদারল্যান্ডসের সংস্থা The Ocean Cleanup। তাদের বিশাল ভাসমান System 03 সমুদ্রের পানিতে ভেসে থাকা প্লাস্টিককে এক জায়গায় জড়ো করে, এরপর তা সংগ্রহ করে তীরে নিয়ে আসা হয়। নদীতেও তারা বিশেষ Interceptor ব্যবস্থা ব্যবহার করে, যাতে প্লাস্টিক সমুদ্রে পৌঁছানোর আগেই আটকে ফেলা যায়। আর এরই মধ্যে তাদের বিভিন্ন জলজ পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে ৬ কোটি ২০ লাখ কেজিরও বেশি আবর্জনা অপসারণ করা হয়েছে। সংস্থাটির লক্ষ্য শুধু সমুদ্র পরিষ্কার করা নয়—নদী দিয়ে সমুদ্রে নতুন প্লাস্টিক প্রবেশও কমানো। তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো ২০৪০ সালের মধ্যে সমুদ্রে ভাসমান প্লাস্টিকের ৯০% পরিষ্কার করা।